• শিক্ষা

রাণীনগরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শুদ্ধি অভিযান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে মেয়েদের শিক্ষা গ্রহণে আদর্শ বিদ্যাপিঠ হচ্ছে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়। ১৯৭৭ সাল থেকে উপজেলার মেয়েদের মাঝে সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই প্রসিদ্ধ বিদ্যাপিঠটি। কিন্তু বিগত এক দশকের বেশি সময় ধরে রাজনৈতিক যাতাকলে পড়ে বিদ্যাপিঠটি তার সুনামের অনেকাংশই হারিয়ে ফেলেছে। বিশেষ করে বিদ্যাপিঠটির এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক পিটু স্যারের একটি ন্যাক্কারজনক ঘটনা দেশের মানুষের কাছে বিদ্যাপিঠটিকে নতুন করে নেতিবাচক ভাবে পরিচয় করে দেয়। 

এরপর থেকে এক একটি ঘটনা বিদ্যাপিঠটিকে অনেকটাই সমালোচনা ও দুর্নামের তালিকার শীর্ষে তুলে এনেছে। এমন দুর্নাম ও মন্দ অভিযোগের তালিকা থেকে বিদ্যাপিঠটিকে নিচে নামিয়ে আবার সুনামের সঙ্গে পাঠদানের সুস্থ্য একটি পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ রাণীনগরের কিছু শিক্ষার্থীরা স্কুলটিতে শুদ্ধি অভিযান চালায়। নওগাঁ আস্তান মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ রাণীনগরের সদস্য রুহুল আমীন রিমনের নেতৃত্বে ১৩জন শিক্ষার্থী এই অভিযোনে অংশ গ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের অনুমতি সাপেক্ষে তাদের অভিমত ও অভিযোগগুলো ব্যক্ত করতে গিয়ে জানায় বর্তমানে শিক্ষকরা অর্থ কামানোর নেশায় পড়ে প্রাইভেট পড়ানোর যুদ্ধে নেমেছেন আর সেই যুদ্ধে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার আশায় বলির পাঠা হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এছাড়া বিদ্যাপিঠের পরিচালনায় যারা থাকেন তারা বিদ্যালয়ের আয়কৃত ও বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না করে নিজেদের পকেটে তুলতেই ব্যস্ত থাকেন। এতে করে আধুনিকতা ও সঠিক উন্নয়ন থেকে বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছে বিদ্যাপিঠটি। পরবর্তিতে যেন এই রকম অভিযোগের আর পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয় থেকে বেরিয়ে এসে যতœসহকারে পাঠদানে নিজেদের নিযুক্ত করার প্রতি আহŸান জানানো হয়। বিদ্যাপিঠটিকে পুনরায় পূর্বের স্থানে ফিরিয়ে আনতে আগামীতে একাধিক শিক্ষার্থী যে কোন সময় পরিবেশ বজায় রেখে বিদ্যাপিঠটি পরিদর্শন করা, নিয়মিত অভিভাবক সমাবেশ, সকলের পরামর্শ সাপেক্ষে স্কুলের বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের সহযোগিতা নেয়াসহ বিভিন্ন পরামর্শ প্রদান করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের কাছে বিদ্যালয়ের আলোচিত বিভিন্ন অভিযোগ তুলে ধরে এবং সেই সব অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষকরা তাদের ব্যাখ্যা প্রদান করেন। এরপর শিক্ষক ও অন্যরা শিক্ষার্থীদের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য  রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, শিক্ষক বেগম নাসিমা খাঁন, জাহাঙ্গীর আলম, হাসিবুর রহমান প্রমুখ।
শেষে পুরাতন সকল গøানি ও অভিযোগ ভুলে গিয়ে নতুন বাংলাদেশের জন্য আগামীতে একটি সুষ্ঠ, সুন্দর, সুস্থ্য ও ছিমছাম পরিবেশে সঠিক পন্থায় শিক্ষার্থীদের পাঠদানের অঙ্গিকার এবং সবাই মিলে নতুন করে দেশের মধ্যে ভিন্নধর্মী একটি বিদ্যাপিঠ হিসেবে বিদ্যালয়কে বিনির্মাণ করার কাজে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo