• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশের বন্যা কবলিত মানুষদের পাশে থাকার ঘোষণা এরদোগানের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় দেশ পুনর্গঠন এবং বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তার ঘোষণা দেন তিনি। এর একদিন না যেতেই বুধবার বন্যার্তদের জন্য ১৬ হাজার ৭৫০ প্যাকেট ত্রাণ সরবরাহ করেছে তুরস্ক। বুধবার তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।একইসঙ্গে বন্যায় প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এরদোগান। নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে বন্যা কবলিত অঞ্চলের একটি ভিডিও প্রকাশ করেছেন তুর্কি রাষ্ট্রপ্রধান। 

ওই ভিডিওর ক্যাপশনে এরদোগান বলেন, ‘আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তারা বন্যায় কঠিন সময় পার করছে। কঠিন সময়ে আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদের একা ছেড়ে দিচ্ছি না। তারা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, আমরা তাদের এই ক্ষতি নিরাময়ের জন্য পাশে থাকবো।’এরদোগান আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের রহমত করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সব সময় তাদের পাশে আছি’।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo