• লিড নিউজ
  • জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কমতে পারে বৃষ্টিপাত। তবে টানা দুদিন বৃষ্টির প্রবণতা কম থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।বুধবার (২৮ আগস্ট) পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে লঘুচাপের ফলে দেশের চার বন্দরে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত উঠিয়ে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আজ বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বাকি বিভাগে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাত কমেছে।

এছাড়া এই সময় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।প্রসঙ্গত, প্রবল বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মন্তব্য (০)





image

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

image

৮০ টাকার নিচে মেলে না কোন সবজি, দেশি মাছ যেন সোনার হরিণ

নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...

image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

  • company_logo