ফাইল ছবি
পবিপ্রবি প্রতিনিধি: দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকবৃন্দ।
শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বাংলাদেশে চলমান আকস্মিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যার্থে পবিপ্রবি শিক্ষক সমিতি শনিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় এক জরুরী অনলাইন সাধারণ সভার আয়োজন করে।
উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী বন্যার্তদের সহায়তায় পবিপ্রবির শিক্ষকবৃন্দের এক দিনের বেতনের সমপরিমান অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনতিবিলম্বে অর্থ প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।
পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...
নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

মন্তব্য (০)