ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুড়িগ্রামের যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।রোববার (২৫ আগস্ট) দুপুরে মাদ্রাসার সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে মাদ্রাসার সুপার মো: আফজাল হোসেনের অপসারন সহ ৭ দফা দাবী তুলে ধরা হয়। এসয় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফিরোজ আহমেদ, জোবায়দুল ইসলাম,আলফাতুন খাতুন, সাবেক শিক্ষার্থী আব্দুর রশিদ, অভিভাবক আব্দুল কাদের প্রমুখ।এসময় বক্তারা বলেন, এই মাদ্রাসার ইবতেদায়ী পর্যায়ে গত ১০ বছর যাবত কোন শিক্ষার্থী না থাকা¡ স্বত্তেও শিক্ষকরা বেতনভাতা তুলে নিচ্ছেন।
এব্যাপারে সুপার কোনরুপ পদক্ষেপ নেননি। তারা সুপারের পদত্যাগসহ ৭ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেন।এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার মো: আফজাল হোসেন বলেন, মাদরাসার ছাত্র ছাত্রীরা ভুলবোঝাবুঝি করে এমনটা করেছে। পরে তাদের সঙ্গে কথা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...
নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

মন্তব্য (০)