• তথ্য ও প্রযুক্তি

মোবাইলে ইন্টারনেট ছাড়া যোগাযোগ করার উপায়

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম। দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট না থাকলে এসব অ্যাপ ব্যবহার করা যায় না। তবে গুগল প্লেতেই এমন একটি অ্যাপ রয়েছে, যা মোবাইল নেটওয়ার্ক বা কোনো ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন। অ্যাপটি হচ্ছে ব্যারিয়ার। এটি ব্যবহার করতে শুরুতেই গুগল প্লে থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। যাদের ফোনে অ্যাপটি রয়েছে শুধু তাদের সঙ্গেই বার্তা আদান প্রদান করতে পারবেন। দেখে নেওয়া যাক কিভাবে এটি কাজ করে এবং কিভাবে ব্যবহার করবেন।

*প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।

* এরপর অ্যাপ ওপেন করে আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিন।

*এরপর অ্যাপের নিচে ডানে একটি প্লাস চিহ্ন দেখতে পাবেন ক্লিক করুন।

* এখানে দুটি অপশন পাবেন, একটি ‘অ্যাড কন্টাক্ট অ্যাট এ ডিসটেন্স’। অন্যটি ‘অ্যাড কন্টাক্ট নেয়ারবাই’। যার সঙ্গে যোগাযোগ করবেন সে দূরে থাকলে প্রথম অপশনটি সিলেক্ট করুন।

* এবার এখানে আপনার কন্টাক্টের লিঙ্ক পাবেন তাকে পাঠান এবং তার লিঙ্কটি আপনার অ্যাপে সেট করুন।

* কাছাকাছি হলে ‘অ্যাড কন্টাক্ট নেয়ারবাই’ সিলেক্ট করে কোড স্ক্যান করেই কানেক্ট হতে পারবেন।

* ব্লুটুথ কানেকশন অন করতে বলবে, অন করুন। ডিভাইস লিঙ্ক হয়ে যাবে।

*এবার মেসেজ অপশনে গিয়ে বার্তা আদান প্রদান করতে পারবেন।

মন্তব্য (০)





image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

  • company_logo