• শিক্ষা

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  ভবেশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষাথীরা। মঙ্গলবার সকালে শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয়ে যায়। 

শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সাথে দেখা করতে চাইলে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশ করলে পুলিশ সুপার শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য আসেন।

এ সময় পুলিশ সুপার জানান, গত সোমবারে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বরাবরে উক্ত পদ হতে ইস্ফতা প্রদান করেছেন। এ সময় শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আরও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উত্থাপন করলে পুলিশ সুপার সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে আসে। 

মন্তব্য (০)





image

বিএমইউতে নিউরোলজি বিষয়ে এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির...

১

পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...

image

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে,...

২

নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...

image

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জ...

৩

নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...

image

‎প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সর...

৪

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...

image

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

৫

নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

  • company_logo