• শিক্ষা

পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের নতুন পরিচালক ড. মো: আবুইউসুফ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: আবুইউসুফ। রোববার ( ১৮ আগস্ট ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ আবু হানিফ এর পরিবের্তে প্রফেসর ড. মো: আবুইউসুফ, কৃষিতত্ত্ব বিভাগ, পবিপ্রবি-কে সাময়িক ব্যবস্থাপনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) এর দায়িত্ব প্রদান করা হলো।

এ দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে জনাব মুহাম্মদ আবু হানিফ-কে উক্ত দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো। উল্লেখ্য যে, এর আগে শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক হিসেবে  মুহাম্মদ আবু হানিফ দায়িত্ব পালন করছিলেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo