ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দুপুর ১টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে বজ্রসহ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।সোমবার (১৯ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, দুপুর ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

মন্তব্য (০)