ছবিঃ সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি: গেল রাতে টানা ভারি বৃষ্টিতে কক্সবাজারে পেকুয়া উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, মমতাজ বেগম (৩৮), মইনা বেগম (১১) ও তোহা মিয়া (৭)।ওসি জানান, রোববার ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয়। এরই জেরে সকালে শিলখালীতে পাহাড়ধসে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার অফিসের দায়িত্বশীল কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৯৪ মিলিমিটার। আর রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫৬ মিলিমিটার। এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

মন্তব্য (০)