• জাতীয়

‘স্যার’ সম্বোধন করার কোনো প্রয়োজন নেই: নাহিদ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের দুই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিক এবং দপ্তরের কর্মকর্তাদের বলেছেন, তাকে ‘স্যার’ সম্বোধন করার কোনো প্রয়োজন নেই।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাকে স্যার ভাবারও দরকার নেই, স্যার বলারও দরকার নেই।

প্রথমে অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আনা হয়েছিল নাহিদকে। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় ২৬ বছরের এই তরুণকে।

একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সরকারের দায়িত্ব নেওয়ার কথা তুলে ধরে নাহিদ বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, আমি জনগণের পক্ষ থেকে জনগণের দাবি-দাওয়া নিয়ে এখানে এসেছি।

নতুন দেশ গড়তে সবার কাছে সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বিশেষ কারণ ছাড়া তার ছবি প্রচার না করারও অনুরোধ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ বাবা মায়ের সঙ্গে ঢাকাতেই বড় হয়েছেন। তার বাড়ি ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে। পরিবার আর কাছের বন্ধুরা তাকে ডাকে ‘ফাহিম’ নামে।

নাহিদের বাবা বদরুল ইসলাম জামির একজন শিক্ষক। মায়ের নাম মমতাজ নাহার। দুই ভাইয়ের মধ্যে নাহিদ বড়।

মন্তব্য (০)





image

৮০ টাকার নিচে মেলে না কোন সবজি, দেশি মাছ যেন সোনার হরিণ

নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...

image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

  • company_logo