ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ধর্মীয় পরিচয় নয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীরা সব সাংবিধানিক অধিকার ভোগ করবেন জানিয়ে ড. ইউনূস বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে বিভেদ করার সুযোগ নেই। তাই দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত না হয়ে সবাইকে এক থাকতে হবে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমার অনুরোধ, আপনারা বিভিন্ন খোপে চলে যাবেন না। সবাইকে এক থাকতে হবে। আমাদের সাহায্য করেন, ধৈর্য ধরেন। আমরা না পারলে দোষ দিয়েন।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না। আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে। এগুলো পচে গেছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। নাগরিকের সাংবিধানিক অধিকার দিতে হবে।’
এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘু নির্যাতনের বিচার চান। তারা একটি পৃথক কমিশন গঠনের দাবি জানান।
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

মন্তব্য (০)