ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।
সোমবার (১২ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে আসেন তিনি।
সময় তিনি ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি আপনাদের সকলের সাথে বসে স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আলোচনা করব। বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। এজন্য এক সাথে কাজ করার বিকল্প নেই।
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃ...
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
দিনাজপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস...
নিজস্ব প্রতিবেদকঃ 'বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে বা...
নিউজ ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শি...

মন্তব্য (০)