• লিড নিউজ
  • জাতীয়

আমার প্রতি আস্থা রাখলে কারও ওপর হামলা করা যাবে না: ড. মুহাম্মদ ইউনূস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে ফিরে ড. ইউনূস সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। বলেছেন, আমার প্রতি যদি আস্থা রাখেন তাহলে কারও ওপর হামলা করা যাবে না। 

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ রাতে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেবেন। তিনি বৃহস্পতিবার দুপুর ২ টায় ফ্রান্স থেকে শাহজালালে এসে পৌছান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ অন্য সমন্বয়কেরা।

এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। দেশের প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।

ড. ইউনূস এ সময় শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি শহীদ আবু সায়ীদের আত্মত্যাগকে স্মরণ করেন। তিনি অধ্যাপক ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশংসা করেন।

ড. ইউনূস বিমানবন্দরে নেমে উপস্থিত ছাত্র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বাসায় যাবেন। 

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo