• লিড নিউজ
  • জাতীয়

দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস, শপথ নেবেন বৃহস্পতিবার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব নেওয়ার কথা। আগামীকাল দুপুর ২.১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় ল্যান্ড করার কথা।

ড. মুহাম্মদ ইউনূসকে রিসিভ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

একটি সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের। 

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দুপুরে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শেখ হাসিনার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভেঙে যায় পুলিশের চেইন অব কমান্ড। সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে যায় পুলিশ প্রশাসন। এমন অবস্থায় আজ ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন শিক্ষার্থীরা।

আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo