ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে নীলফামারীর সৈয়দপুরে বিজয় মিছিল নিয়ে উল্লাস করেন আন্দোলনকারী ও অভিভাবকরা। এর আগে কোটা বৈষম্যবিরোধীর ডাকা আন্দোলনে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
একপর্যায়ে উপজেলার অনেক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার(৭ আগস্ট)দুপুরে শহরের বিভিন্ন স্থান পরিস্কার পরিচ্ছন্ন করেন শিক্ষার্থীরা। এসময়ে দেখা যায়, শিক্ষার্থীরা হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন। তারা সবাই মিলে শহরকে পরিস্কার করছেন। এতে শহরের বিভিন্ন দেওয়ালে থাকা লেখা পরিষ্কার করতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ আবার ভাংচুর বা ধ্বংসযজ্ঞের চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে। এদিকে শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট,চাঁদাবাজি না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)