• জাতীয়

সংসদ ভবনে পরিষ্কারের কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদে যে ভাঙচুর চালানো হয়েছিল সেটি পরিষ্কারের কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২টা থেকে এ পরিষ্কার কার্যক্রম শুরু হয়। 

পরিষ্কার কার্যক্রমের সঙ্গে জড়িত অনেকের দাবি, তারা সকাল থেকেই সংসদ পরিষ্কারের কাজ শুরু করেছেন। 

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে দেখা যায়, কয়েকশ শিক্ষার্থী হাতে ঝাড়ু, বেলচা, বর্জ্য পলিথিন নিয়ে সংসদের সামনের ও আশপাশের এলাকা পরিষ্কার করছে। যদিও সংসদের মূল ভবন বন্ধ থাকায় ভেতরে পরিষ্কার করা সম্ভব হয়নি।

এর আগে ধীরে ধীরে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে উৎসুক জনতাকে বের করা হয়। গেট বন্ধ করে দেওয়া হয়।

নাঈম নামে এক উদ্যোক্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে সংসদ ভবনে এসেছি। দুপুর দুইটায় এসে দেখি অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে পরিষ্কারের কাজ করছে। আমিও পরিষ্কার শুরু করে দিলাম। কারণ, এটা আমাদেরই সম্পদ।

লিয়া নামের ড্যাফোডিল পলিটেকনিকের আরেক শিক্ষার্থী বলেন, তিনি সকাল থেকেই এখানে পরিষ্কারের কাজ করছেন।

বিকেল সাড়ে ৪টায় সেনাবাহিনীর সদস্যরা সংসদ ভবন নিয়ন্ত্রণে নিলে স্বেচ্ছাসেবীরা পরিষ্কারের কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে যান। এ সময় তাদের গণভবন পরিষ্কার করতে যাওয়ার কথা বলতে শোনা যায়।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo