• শিক্ষা

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. হেমায়েত জাহান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

সোমবার (৫ আগস্ট) বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এই অফিস আদেশে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এতদিন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে। তাছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারকে প্রাক্তন রেজিস্ট্রারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নতুন দায়িত্ব প্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “প্রথমেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, বিশ্ববিদ্যালয়ের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকে, আশা রাখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই এ দায়িত্বপালনে আমাকে সহযোগিতা করবে।”

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের জেরে তাকে সরিয়ে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo