• জাতীয়

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

 সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।  

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে জয় বিবিসিকে বলেছেন,‘তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। ’ 
তার মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন বলেও জানান জয়।   তিনি বলেন, 'তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতায় আসেন তখন এটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হত। এটি দরিদ্র দেশ ছিল। সেই থেকে এতোদিন পর্যন্ত এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে ধরা হতো এই দেশকে। তিনি (শেখ হাসিনা) খুবই হতাশ। '

আন্দোলনকারীদের দমনে সরকার কঠোর ছিল বলে মনে করেন না জয়, 'গতকাল ১৩ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা যখন মানুষকে পিটিয়ে মারছে তখন পুলিশ কী করবে বলে আপনি মনে করেন?'

প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।  

এর আগে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এরপর বিকেলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এর মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।   

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo