• লিড নিউজ
  • জাতীয়

আবারও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দুই দিন স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের পর আজ রোববার (৪ আগস্ট) আবার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।  

গতকাল শনিবার (৩ আগস্ট) কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, রাতে তারা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন।

তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় আনোয়ার হোসেন জানিয়েছিলেন, শিডিউল অনুযায়ী শনিবার ট্রেন চলাচল করেছে। বন্ধের কোনো ঘোষণা আসেনি। 

এদিকে রেলওয়ের আগের এক চিঠিতে বলা হয়, অনিবার্য কারণবশত রোববার সব ট্রেন বন্ধ ঘোষণা করা হল। রেলওয়ে ঢাকা অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের কারণে টানা ১৪ দিন বন্ধ থাকে ট্রেন, মাঝে একদিন চালু হওয়ার কথা থাকলেও হয়নি। বৃহস্পতিবার ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে।  

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo