• লাইফস্টাইল

পানির ফিল্টারে জমা ময়লা পরিষ্কার করার সহজ পদ্ধতি কীভাবে?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

 লাইফস্টাইল ডেস্ক: বিশুদ্ধ পানি পান করতে ওয়াটার ফিল্টারের বিকল্প নেই। তবে আপনি যতই দামি ওয়াটার ফিল্টার লাগান না কেন, কয়েকদিন পর তাতে ময়লা জমতে থাকে।ফলে ফিল্টারটি আর আগের মতো পরিষ্কার পানি দিতে পারে না।এক্ষেত্রে ঘরে বসেই আপনার পানির ফিল্টার কীভাবে পরিষ্কার করবেন চলুন সে সম্পর্কে জেনে নিন- 

ভিনেগারের ব্যবহার

ভিনেগার দিয়ে খুব সহজেই আপনি ওয়াটার ফিল্টারে জমে থাকা ময়লা পরিষ্কার করতে পারবেন। এজন্য প্রথমে সমান পরিমাণে পানি ও ভিনেগার মিশিয়ে নিন।

পানি গরম হতে হবে। এরপর এই মিশ্রণে ফিল্টারটি ডুবিয়ে দিন। ১ ঘণ্টা পর, একটি নরম ব্রাশের সাহায্যে ফিল্টারটি স্ক্রাব করুন। দেখবেন ফিল্টারের সব নোংরা চলে গিয়েছে। 

লেবুর রস ব্যবহার

আপনি চাইলে ভিনেগারের বদলে ওয়াটার ফিল্টার পরিষ্কার করতে লেবুও ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড ব্যাকটেরিয়া মেরে ফেলতে সক্ষম। শুধু তাই নয়, আপনার ফিল্টারে দুর্গন্ধ থাকলে তাও দূর করে।

আপনি যদি লেবুর সাহায্যে আপনার পানির ফিল্টার পরিষ্কার করতে চান, তাহলে পানিতে লেবুর রস মেশাতে হবে। এরপর এই মিশ্রণে ফিল্টারটি আধা ঘণ্টা ডুবিয়ে রাখুন। ভেজানো হলে নরম কাপড় বা ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করুন। দেখবেন চকচক করছে আপনার ওয়াটার ফিল্টার।

বেকিং সোডার ব্যবহার

বেকিং সোডা দিয়েও ওয়াটার ফিল্টার পরিষ্কার করতে পারেন। এজন্য প্রথমে পানিতে বেকিং সোডা মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি করুন। এরপর এই পেস্টের ফিল্টারের ভেতরে মেখে দিন। 

এবার আপনি একটি ব্রাশের সাহায্যে ফিল্টারটি পরিষ্কার করুন। সবশেষে আপনাকে শুধু গরম পানি দিয়ে ফিল্টারটি ভালোভাবে ধুতে হবে। তাতেই দেখবেন আপনার ওয়াটার ফিল্টার দারুণ পরিষ্কার হয়েছে।

মন্তব্য (০)





image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

১

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

২

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৩

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৪

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৫

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

  • company_logo