ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে তা পুলিশ লাইনস রেসকোর্স হয়ে নগরীর শাসনগাছা এলাকা হয়ে আবার রেসকোর্স এলাকায় আসে। এ সময় শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।
মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না’, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. মাসুম বলেন, তারা আগে থেকে কর্মসূচি দিয়ে গণমিছিলে অংশগ্রহণ করেছেন। এই গণমিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, শিক্ষার্থীরা গণমিছিল করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মিছিল করেছে। তবে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)