• তথ্য ও প্রযুক্তি

সন্ধ্যা পর থেকে মোবাইল নেটওয়ার্কে ফিরেছে ফেসবুক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইলের ফোরজি নেটওয়ার্কে ফেসবুক-মেসেঞ্জার এবং টেলিগ্রাম অ্যাপ সচল হতে শুরু করেছে। সন্ধ্যা ৭টার পর থেকে মোবাইলে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। শুক্রবার (২ আগস্ট) বেলা ১২টার পর থেকে মোবাইলে ফেসবুক ব্যবহার সীমিত করে দেওয়া হয়। ফেসবুকের রাজধানী ঢাকার অনেক এলাকায় টেলিগ্রাম অ্যাপেও মেসেজ-আদান প্রদানে বিঘ্ন ঘটে।

কোটা সংস্কার আন্দোলনে শুক্রবার নামাজের পর শিক্ষার্থীদের গণমিছিল করার আগে মোবাইলে ফেসবুক ব্যবহার সীমিত করে দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক চালানো যাচ্ছিল।

এ প্রসঙ্গে তখন গ্রামীণফোন জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায়, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে এর আগে ১২ দিন মোবাইল ইন্টারনেট এবং ১০ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল।

মন্তব্য (০)





image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

  • company_logo