• লিড নিউজ
  • শিক্ষা

বগুড়ায় গানে গানে নিহতদের স্মরণ করল শিক্ষার্থীরা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্য দিয়ে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের উপশহর এলাকায় স্কুলটির অর্ধশত শিক্ষার্থী জড়ো হন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা দেখা যায়।

এদিন শিক্ষার্থীরা এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও তারা কোনো বাঁধা দেননি।

সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে তারা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo