• লাইফস্টাইল

পানি ভেজানো কাঠবাদাম খেলে কি সত্যিই ওজন কমে?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: কাঠবাদাম শরীরের জন্য খুবই উপকারী। বিভিন্ন ধরনের স্বাস্থ্যগুণে ভরপুর কাঠবাদাম। মিনারেলস, ভিটামিন ও ফাইবার আছে এই বাদামে। তবে পানি ভেজানো কাঠবাদাম যদি রোজ খেতে পারেন তাহলে মিলবে সুফল।

অনেকেই হয়তো জানেন ভেজানো কাঠবাদাম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। শুধু তাই নয়, হার্ট ভালো রাখা থেকে শুরু করে ত্বকও ভালো রাখে এই বাদাম। চলুন জেনে নেওয়া যাক ভেজানো কাঠবাদাম খাওয়া কতটা উপকারী-

ওজন নিয়ন্ত্রণে রাখে

ওজন কমাতে ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ খাবার সত্যিই উপকারী। কাঠবাদামে এই দু’টি উপাদানই আছে। কাঠবাদাম দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। বারবার খাবার খেতে ইচ্ছা করে না। ওজন বেড়ে যাওয়ার ভয়ও থাকে না।

হার্ট ভালো রাখে

যন্ত্র নির্ভরতা, বাইরের খাবার খাওয়ার প্রতি ঝোঁক, কম ঘুম, বিভিন্ন কারণে হৃদরোগীর সংখ্যা বেড়েই চলেছে। ঝুঁকি এড়াতে ভরসা হতে পারে কাঠবাদাম। এই বাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট আছে। কাঠবাদাম খারাপ কোলেস্টেরল কমায়। কোলেস্টেরল কম থাকলে হার্টও ভালো থাকে।

ত্বকের যত্ন নেয়

কাঠবাদামে আছে ভিটামিন ই। এই ভিটামিন ত্বক ভেতর থেকে ঝলমলে রাখে। ত্বকের মসৃণ রাখতেও কাঠবাদাম উপকারী।

চাঙ্গা রাখে

চনমনে থাকতে প্রোটিন শেক ও নানা পানীয়ের উপর ভরসা রাখেন। তবে কৃত্রিম উপায়ে চনমনে থাকার চেয়ে চাঙ্গা থাকতে পারেন কাঠবাদাম খেয়ে। কাঠবাদামে আছে ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট। দিনের শুরুতে যদি রোজ একটি করে ভেজানো কাঠবাদাম খেতে পারেন, চাঙ্গা থাকা সহজ হবে।

মন্তব্য (০)





image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

১

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

২

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৩

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৪

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৫

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

  • company_logo