ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক: বাজারে কচুর মুখী সারাবছরই কম বেশি পাওয়া যায়। কচুর মুখী দিয়ে ভর্তা থেকে শুরু করে ঘণ্ট, ডাল ইত্যাদি তৈরি করে খান অনেকেই।
তবে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্নার স্বাদ সবকিছুকেই যেন হার মানায়। খুবই সুস্বাদু এই পদ তৈরি করতেও বেশ কম সময় লাগে। চলুন তবে জেনে নেয়া যাক কচুর মুখী দিয়ে ইলিশ রান্নার রেসিপিটি-
১. ইলিশ মাছ ৪ টুকরো
২. কচুর মুখী ২৫০ গ্রাম
৩. আদা বাটা ২ টেবিল চামচ
৪. জিরা বাটা ২ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. হলুদ গুঁড়া ও
৯. মরিচ গুঁড়া পরিমাণ মতো।
প্রথমে মাছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। এবার সব বাটা মসলা আর লবণ দিয়ে কচুর ছড়া কষিয়ে নিন। কষানো হলে তাতে পানি দিয়ে চুলায় আঁচ কমিয়ে রান্না করুন।
কচুর মুখী সেদ্ধ হলে তাতে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এর উপর কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন মজাদার স্বাদের কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোল।
নিউজ ডেস্ক : মূত্রথলির ক্যানসার শনাক্ত করতে এত দিন সিস্টোস্ক...
নিউজ ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধি যেকোনো উন্নয়নশীল দেশের জন্য একট...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যের জন্য এলাচের বেশ কিছু উপকারিতার রয়েছ...
নিউজ ডেস্ক : রাতে ঠিকঠাক ঘুমানোর পরও সকালে শরীরে ক্লান্তি থেকে যাচ্ছে? স...
নিউজ ডেস্ক : জিমে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। বাড়ির মেঝেতে সাম...

মন্তব্য (০)