ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্কঃ চলছে শ্রাবণ মাস। অফিস বা জরুরি কাজে প্রতিদিন বাসার বাইরে যেতেই হয়। কিন্তু যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। কোনো উপায় না পেয়ে ভিজে গেলেন। তবে বৃষ্টিতে ভিজে গেলে বিরক্তির শেষ থাকে না। ভেজার পর একটু সচেতন হলেই মুক্তি পেতে পারেন সর্দি-জ্বরের মতো সমস্যা থেকে।
বৃষ্টিতে ভিজলে বাসায় ফিরেই গোসল করে নিন। তাতে বৃষ্টির পানির ক্ষতিকর উপাদান শরীর থেকে চলে যাবে। হালকা গরম পানিতেও গোসল করতে পারেন। এতে সর্দি-জ্বর হওয়ার ঝুঁকি কমে।
গোসলের পর ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বৃষ্টিতে ভিজলে ত্বক শুষ্ক হয়ে যায়। ফলে চুলকানি হতে পারে। তাই বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
বৃষ্টিতে ভিজলে যদি কাপড় বদলানো সম্ভব না হয়, তাহলে যত দ্রুত সম্ভব ভেজা কাপড় শুকিয়ে নিন।
বৃষ্টির এই সময় চেষ্টা করুন বাড়তি কাপড় ও তোয়ালে সাথে রাখতে। হঠাৎ ভিজে গেলে তোয়ালে দিয়ে মুছে নিন। বাড়তি কাপড় সাথে থাকলে ভেজার সঙ্গে সঙ্গে প্রথমেই ভেজা কাপড় বদলে নিন।
যেভাবেই বৃষ্টিতে ভিজুন না কেন, চুল মুছে নিন দ্রুত। আর বাসায় থাকলে দ্রুত চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন।
শখ করে ভিজুন আর হঠাৎ ভিজে যান না কেন, বৃষ্টিতে ভেজার পরপরই খেয়ে নিন গরম-গরম স্যুপ। স্যুপ খাওয়া সম্ভব না হলে এক কাপ গরম চা খেয়ে নিতে পারেন। মসলা দেওয়া গরম চা হলে শরীর হবে সতেজ।
নিউজ ডেস্ক : মূত্রথলির ক্যানসার শনাক্ত করতে এত দিন সিস্টোস্ক...
নিউজ ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধি যেকোনো উন্নয়নশীল দেশের জন্য একট...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যের জন্য এলাচের বেশ কিছু উপকারিতার রয়েছ...
নিউজ ডেস্ক : রাতে ঠিকঠাক ঘুমানোর পরও সকালে শরীরে ক্লান্তি থেকে যাচ্ছে? স...
নিউজ ডেস্ক : জিমে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। বাড়ির মেঝেতে সাম...

মন্তব্য (০)