• লাইফস্টাইল

জেনে নিন, রোজ দাড়ি কাটা ভালো না খারাপ

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: পুরুষের সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে দাড়ি। এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষার অন্ত নেই। কেউ গাল ভর্তি দাড়ি রাখতে ভালোবাসেন আবার কেউ পছন্দ করেন ফ্রেঞ্চ কাট। কারো পছন্দ সুন্দর ট্রিম করা দাড়ি আবার কেউ কেবল গোঁফ রাখতেই ভালোবাসেন।এই দাড়ি কাটা নিয়ে প্রচলন আছে নানা কথার। কেউ মনে করেন রোজ দাড়ি কাটলে এর ঘনত্ব বাড়বে। আবার কেউ মনে করে এ কাজ করলে ত্বকের ক্ষতি। আসল সত্যটা কী? চলুন জেনে নেওয়া যাক-

ত্বক বিশেষজ্ঞদের মতে, রোজ দাড়ি কাটলে ত্বকের উপকার হয়। এটি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। 

ত্বকের উজ্জ্বলতা বাড়ে 

বিশেষজ্ঞদের মতে রোজ দাড়ি কাটলে গালের ত্বকের ওপর থেকে সরে যায় সব মৃতকোষ বা ডেডসেল। এতে ত্বকের জেল্লা ফিরে আসে। মুখ ফিরে পায় হারানো উজ্জ্বলতা। অর্থাৎ প্রতিদিন দাড়ি কাটলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। 

ত্বকের ক্ষত সেরে যায় 

রোজ দাড়ি কাটলে ত্বকের ভেতরে থাকা ক্ষত সেরে যায়। ত্বক থেকে তেলের ক্ষরণ কমে। তাই যাদের তৈলাক্ত ত্বক রয়েছে তাদের রোজ দাড়ি কাটা উচিত। 

ব্রণের সমস্যা দূর হয়  

ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে রোজ দাড়ি কাটতে হবে। এটি মুখে বয়েসের ছাপ পড়তে দেয় না। বয়স্কদের মুখের ত্বকের বলিরেখা দূর হয় রোজ দাড়ি কাটলে। 

কীভাবে দাড়ি কামানো উচিত? 

দাড়ি কাটার আগে গালে যে ক্রিম মাখা হয়, তা ত্বকের ‘পিএইচ’ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে রেজার বা ব্লেড ত্বকে চেপে ধরে দাড়ি কাটলে, ভালোভাবে দাড়ি কামানো হয়— এমন ধারণা কিন্তু ঠিক নয়। তবে শেভিং ক্রিম লাগিয়ে দিনের পর দিন দাড়ি কামালে ত্বকের ক্ষতি হয়।

মন্তব্য (০)





image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

১

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

২

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৩

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৪

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৫

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

  • company_logo