• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ ঘিরে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। সেখানে থাকা দেড় ডজন সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এই তাণ্ডব চালানো হয়। পরে আগুন অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে।  

সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে মহাখালীর আমতলী মোড় থেকে বীর উত্তম একে খন্দকার সড়কে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে একদল যুবক। তিতুমীর কলেজের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে ভবনের সামনের অংশের বেশকিছু কাচ ভেঙে যায়। পরে ওই ভবনের সামনের সড়ক এবং ভবনের প্রবেশপথের সামনে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

একপর্যায়ে পাশে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। আধঘণ্টা আগুন জ্বলার পর ওই ভবনেও আগুন ধরে যায়। ভবনের সামনের গাড়িগুলো থেকে একটু পরপর বিস্ফোরণ হতে থাকে। আগুন লাগার দুই ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের কোনো দল সেখানে আসতে পারেনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (কাবিখা) মো. বদরুল হক গণমাধ্যমকে বলেন, আমাদের ভবনের সব কাচ ভেঙে ফেলেছে। ভবনেও আগুন লেগেছে। আমরা ভবনের ছাদ থেকে আশপাশের ভবনের ছাদ দিয়ে বের হয়ে এসেছি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহানের বরাতে একজন অপারেটর  বলেন, ভবনে আগুনের বিষয়ে আমাদের কাছে অনেক ফোন আসছে। কিন্তু আমাদের অবস্থা খারাপ। রাস্তায় ব্যারিকেড থাকায় আমরা যেতে পারছি না। আমরা কুর্মিটোলা ফায়ার সার্ভিসকে জানিয়েছি- তারাও যেতে পারছে না, আন্দোলনকারীরা বাধা দিচ্ছেন।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo