• লিড নিউজ
  • জাতীয়

আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান শিক্ষার্থীরাদের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বৃহস্পতিবার ( ১৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিজেদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সমন্বয়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’

সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক আইডিতে লিখেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেঈমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন লিখেছেন, নিজের রক্তের সঙ্গে বেঈমানী করে কখনো কাউকে আলোচনায় বসতে দেবো না।

 

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo