ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসি পরিবহন ও শাহ-জালাল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৩ জন নিহত ও ৪০ জন যাত্রী আহত হয়েছে । বুধবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজালাল পরিবহনের ড্রাইভার পান্নু সরর্দার(৫৫) ও মাদারীপুর জেলায় কর্অমরত পুলিশ উপ পরিদর্জ্ঞাশক জাফর আলী খান এবং অজ্ঞাত এক যাত্রী।
ভাঙ্গা থানার এস,আই মোহাম্মদ নোমান জানান, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩) পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ জালাল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৬৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনস্থলে ড্রাইভার সহ তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহনের । নিহতের সংখ্যা বাড়তে পারে এবং আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠাই ।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মোঃ আবু জাফর জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৪০ জন লোক আহত হয়েছে। আমরা নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে প্রেরণ করি। আটকে পড়া বিআরটিসি বাসের ড্রাইভারকে ১ ঘন্টা পর উদ্ধার করি।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিআরটিসি পরিবহন ও শাহজালল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩০/৪০ জন। নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির ও কয়লাসংকটের কারণে দুটি বড় বিদ্য...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে...
নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্...
নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগ...

মন্তব্য (০)