• শিক্ষা

কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ কোটা সংস্কারের দাবিতে ও সারাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। 

কয়েকশ শিক্ষার্থীর মিছিল বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জব্বারের মোড়ে এসে শেষ হয়। 

মিছিল শেষে শিক্ষার্থীরা পোনে ৫ টার দিকে বাকৃবি প্লাটফর্ম সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি আটকা পড়ে। 


এসময় শিক্ষার্থীদের- "আমি নই তুমি নই, রাজাকার রাজাকার, আমার ভাই আহত কেন প্রশাসন  জবাব চাই, ক্যাম্পাসে  হামলা কেন প্রশাসন  জবাব  চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থী মাজহারুল ইসলাম তুষার বলেন, আমরা এক দফা এক দাবিতে আন্দোলন করছিলাম। দেশব্যাপী শিক্ষার্থীদের এই আন্দোলনে নির্মমভাবে হামলা চালানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সামনের দিনে আমাদের আন্দোলন আরো কঠোর হবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo