• লিড নিউজ
  • শিক্ষা

কোঠা প্রথা বাতিলের দাবিতে মড়াসড় অবরোধ করে বশেফমুবিপ্রবি'র শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ সারাদেশে ন্যায় সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে ছাত্ররা এ কর্মসূচী পালন করেন। এসময় ওই এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার প্রদর্শন করে 'সারা বাংলা খবর দে, কোটা প্রথা কবর দে' 'সোনার বাংলা গড়তে হলে, মেধার অবমূল্যায়ন বন্ধ করতে হবেসহ 'আমার সোনার বাংলায় খাই নাই বৈষম্যের ঠাঁই নাই' এমন অনেক কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।

এসময় জণগণে সাময়িক দুর্ভোগের জন্য সড়কের একপাশে ছাত্ররা লিখেন—'রাষ্ট্র সংস্কার কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আন্দোলনকারীদের মধ্যে কম্পিউটার সায়েন্সের এক শিক্ষার্থী ফায়জুর রহমান ফাহিম বলেন, এর আগেও শিক্ষার্থীরা সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন।

যে বৈষম্যের জন্য দেশ স্বাধীন করা হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না। এ সময় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন মিয়া বলেন, বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে হলে কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে। মেধাবীদের বঞ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা কোটার সংস্কার চাই। যারা কোটা পাওয়ার অধিকার রাখে তাদেরকে অবশ্যই সেই অধিকার দেওয়া হোক। কিন্তু অতিরিক্ত কোটা প্রদানের মাধ্যমে বিপুলসংখ্যক মেধাবীরা বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহাম্মদ বলেন, ছাত্রদের কর্মসূচি শেষ হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo