ছবিঃ সিএনআই
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের পরিপত্র বহাল ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (০৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে বেলা ২.৩০ মিনিটে 'কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক' স্লোগানে ব্যানার-ফেসটুন হাতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৬% কোটা আমাদের জন্য এক বৈষম্যমূলক কোটা। এই বৈষম্যের বিরুদ্ধে আমার লড়াই চলছে, চলবে।
আন্দলোনরত এক শিক্ষার্থী বলেন, "মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম যারা আছে তাদের চাকরিতে ৩০℅ কোটার কোনো যৌক্তিকতা নাই। যতদিন পর্যন্ত এই বৈষম্যমূলক কোটা সংস্কার করা না হবে। ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ন্যায় আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে থাকবে।"
উল্লেখ্য, পরবর্তী কার্যক্রম হিসেবে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...
নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

মন্তব্য (০)