• লিড নিউজ
  • শিক্ষা

ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ডাক ঢাবি শিক্ষার্থীদের

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কোটা আন্দোলনের সঙ্গে সংহতি রেখে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম আগামীকাল রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দেন।

এরপর থেকেই বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি, বাংলা, প্রাণিবিদ্যা, শান্তি ও সংঘর্ষ, রসায়ন, ইসলামিক স্টাডিজ এবং গণিত বিভাগের চলমান সকল ব্যাচ কোটা আন্দোনের সাথে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

এছাড়া শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আরবি, দর্শন, অর্থনীতি, পালি, মুদ্রণ ও প্রকাশনা, রসায়ন, পরিসংখ্যান, লোকপ্রশাসন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ম্যানেজমেন্ট, দর্শন, আরবি, সংস্কৃত, অপরাধবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বধর্ম ও সংস্কৃতি, সংগীত, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, চীনা ভাষা ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস, লেদার ইনস্টিটিউটসহ একাধিক বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস-পরিক্ষা বর্জনের তথ্য মিলেছে।

এদিকে রোববার ধর্মঘটের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেললাইন অবরোধ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বিকেলে শাহবাগ চত্বর থেকে তারা এই কর্মসূচি ঘোষণা করেন।

সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ ৪ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে আন্দোলন করছেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo