ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে।
জলবায়ু পরিবর্তন একুশ শতকের একটি অন্যতম বৈশ্বিক ঝুঁকি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তন্মধ্যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত হটস্পটগুলোর মধ্যে বরেন্দ্র এলাকা, বিশেষ করে নওগাঁ জেলা অন্যতম।
জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকায় খরার প্রকোপ ক্রমাগত বাড়ছে। ফলে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না, কৃষি জমির জন্য পানি হ্রাস পাচ্ছে অর্থাৎ কৃষকের জন্য সেঁচ ব্যবস্থাপনা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে, বৃক্ষরোপণ, নদী ও খাল পুনঃখনন, ভু‚-উপরস্থ পানির ব্যবহার বাড়ানো, ইত্যাদি অন্যতম।
এই প্রকল্প ও উদ্যোগগুলোকে সঠিক ভাবে বাস্তবায়ন করার প্রতি তিনি সবার প্রতি আহŸান জানান। নওগাঁয় জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন।
শনিবার জেলা প্রশাসকের সভা কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত কর্মশালায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি।
এছাড়া কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও পিকেএসএফ-এর সহযোগী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক প্রকল্প বাস্তবায়নকারী ১৮টি সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)