• তথ্য ও প্রযুক্তি

এসি বারবার অন-অফ করা ঠিক না

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। স্বস্তির বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রোদের তেজে আবারও আগের মতোই অবস্থা। এসময় এসি ব্যবহার করছেন কমবেশি সবাই। সারাক্ষণ এসি ব্যবহার করে নানান সমস্যা দেখে দিচ্ছে।

আবার বিদ্যুৎ খরচ কমাতে অনেকেই এসি একটু পর পর বন্ধ করছেন। এতে আসলেই কি বিদ্যুৎ খরচ কমছে নাকি বিপরীত হচ্ছে? এসি কখনোই বারবার অন-অফ করা ঠিক না। বারবার অন-অফ করলে এসির জন্য বিদ্যুৎ খরচ বেশি হতে পারে।

তবে দীর্ঘক্ষণ এসি চালু রাখলে কম্প্রেসার অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা থাকে। তাই এসি বেশিক্ষণ চালু রাখা উচিত নয়। যাদের বাড়িতে এসি আছে, তাদের মধ্যে খুব কম মানুষই জানেন যে কতক্ষণ এসি চালানোর পর তা বন্ধ রাখতে হবে।

আপনি যদি দীর্ঘ সময় ধরে এসি চালান তবে আপনার মনে রাখা উচিত প্রতি এক থেকে দুই ঘণ্টা অন্তর ৫-৭ মিনিটের জন্য সেটি বন্ধ করা উচিত। ফলে এসির কম্প্রেসার দ্রুত গরম হবে না।

আপনার কম্প্রেসার খুব পুরোনো হলেও অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি রয়েছে। অতিরিক্ত পুরোনো এসির কম্প্রেসার গ্রীষ্মকালে অতিরিক্ত গরম হতে পারে। কম্প্রেসারের সময়মতো যত্ন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।কনডেন্সার কয়েল পরিষ্কার করা, ফিল্টার পরিষ্কার করা প্রয়োজেন। কম্প্রেসারের চারপাশে ভালো বায়ুচলাচল থাকলে, ঘর ঠান্ডা করতে এসিকে কম পরিশ্রম করতে হয়। তবে এসি কখনোই বারবার অন-অফ করা ঠিক না। আপনি টাইমার সেট করে রাখতে পারেন। এতে আপনা আপনি ঘর ঠান্ডা হলে এসি বন্ধ হয়ে যাবে।

 

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo