ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলার বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৯ জুন এ কমিটি গঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। কমিটি গঠন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে জানমাহমুদাবাদ বিদ্যাধাম (মাধ্যমিক) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর খানকে সভাপতি ও এলাসিন নাসিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি দেলদুয়ার উপজেলা শাখা কমিটি গঠিত হওয়ার পর নেতৃবৃন্দের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...
নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

মন্তব্য (০)