ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনের কটালপুর এলাকায় ট্রেনের পাঁচ-ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কুলাউড়া থেকে একটি ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)