• লাইফস্টাইল

জেনে নিন, বেশি পাকা কলা শরীরের জন্য কতটা ক্ষতিকারক

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ পাকা কলা ঘরে একদিন রেখে দিলেই তা অতিরিক্ত পেকে হলুদ খোসাতে কালচে-খয়েরি ছোপ ধরতে শুরু করে। এ ধরনের কলা সাধারণত কেউ খেতে চান না।তবে একটু পেকে গিয়েছে বলে তা ফেলেও দেওয়া যায় না। অনেকেই বেশি পাকা কলার সঙ্গে আটা বা ময়দা মিশিয়ে প্যানকেক তৈরি করেন। তবে এ ধরনের কলা খাওয়া কি আদৌ শরীরের জন্য ভালো?

চিকিৎসকদের মতে, এ ধরনের কলা শরীরের জন্য ক্ষতিকর। কলাতে পটাশিয়াম, ফাইবার, নানা ধরনের ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকা সত্ত্বেও তা শরীরের ক্ষতি করতে পারে। কারণ কলা একটু বেশি পেকে গেলেই তার মিষ্টত্ব বাড়ে।

আর সে কারণে সেটি খেতে পছন্দ করেন অনেকে। তবে তাতে কিছু ক্ষতি হয়। কলা বেশি পেকে গেলে, তার স্টার্চ ভাঙতে শুরু করে ও সেগুলো চিনিতে পরিণত হয়।সাধারণ হলুদ কলার তুলনায় বেশি পেকে কালচে হয়ে যাওয়া কলায় প্রায় ৩ গ্রাম বেশি চিনি থাকে। এই কলা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া বেশি পেকে যাওয়া কলায় ফাইবারের পরিমাণও কমতে থাকে। ফলে তা স্বাস্থ্যের জন্য ততটাও ভালো নয়।

কলা পচনশীল খাবার। অতিরিক্ত পেকে যাওয়া কলার মধ্যে সহজেই ছত্রাক বাসা বাঁধতে পারে। যা খোলা চোখে সহজে দেখা যায় না।ফলে খাবারের সঙ্গে তা পেটের মধ্যে গিয়ে গোল পাকাতে শুরু করে। এ ধরনের পাকা কলা খেলে ডায়রিয়ার ঝুঁকি বাড়ে।

মন্তব্য (০)





image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

১

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

২

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৩

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৪

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

image

দাঁতের এনামেল ক্ষয় ঠেকাতে যা করবেন

৫

নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...

  • company_logo