• শিক্ষা

বন্যা কবলিত এলাকায় এইচএসসি-সমমানের পরীক্ষা পরে: শিক্ষামন্ত্রী

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের যেসব অঞ্চলে ব্যাপকভাবে বন্যা হওয়ার সম্ভাবনা আছে সেখানে পরে এইচএসসি-সমমানের পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বুধবার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী একথা জানান। 

আগামী ৩০ জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার আগেই সিলেটে বন্যা হচ্ছে এবং আরও বন্যার আশঙ্কা আছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়ার বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, যে অঞ্চলগুলোয় বন্যা ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না।

প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি আছে। তবে আশা করছি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। পরীক্ষার্থীদের সুবিধাটা সবচেয়ে বেশি। তারা যে ফলাফল প্রত্যাশা করছে, তারা মানসিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। 

মন্তব্য (০)





image

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করলে সাথে সাথে গ্রে...

দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক ম...

image

‎এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...

image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

  • company_logo