• তথ্য ও প্রযুক্তি

শিশুদের জন্য রিয়েল টাইম লোকেশন ট্র্যাক সুবিধা সম্বলিত স্মার্টঘড়ি নিয়ে এলো গুগল

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: শিশুদের জন্য বিশেষ ফিচার যুক্ত স্মার্টওয়াচ নিয়ে এসেছে গুগল। ফিটবিট স্মার্টওয়াচটি সাত বছর বা তার বেশি বয়সীদের জন্য এই ঘড়ি বাজারে আনা হয়েছে। মূলত শিশুদের কথা মাথায় রেখেই এই ঘড়ি ডিজাইন করা হয়েছে। তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এতে লোকেশন ট্র্যাকিং ফিচারও যোগ করা হয়েছে। রিয়েল টাইম লোকেশন আপডেট পাওয়া যাবে স্মার্টওয়াচে। 

মজবুত বডি এবং ওএলইডি ডিসপ্লে রয়েছে স্মার্টওয়াচে। এতে স্মার্টফোনের মতো কর্নিং গোরিলা গ্লাসের সুরক্ষাও পাবেন। স্টেনলেস স্টিল এবং পুনর্ব্যবহার প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি এই ঘড়ি। স্মার্টওয়াচের ওজন মাত্র ২৮.০৩ গ্রাম। 

গুগলের দাবি, এটি একটি ইকো-ফ্রেন্ডলি স্মার্টওয়াচ। স্মার্টওয়াচে ২ জিবি ব়্যাম এবং ৩২ জিবি স্টোরেজ, মাল্টি-টাস্কিংয়ের জন্য পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ প্রসেসর। যদিও গুগল প্লে-স্টোরের সাপোর্ট পাওয়া যাবে না, এই ঘড়িতে ৩২৮এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটির সাথে মিলবে ফাস্ট চার্জিং।

এছাড়াও ৩০ মিনিটে ৬০ শতাংশ চার্জ এবং ৭০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হতে পারে এই স্মার্টওয়াচ। কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন এলটিই কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এনএফসি এবং জিপিএস। ফিটবিট অ্যাপের মাধ্যমে স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। তবে প্রাইভেসির কথা মাথায় রেখে ২৪ ঘণ্টার লোকেশন ডাটাই স্টোর থাকবে স্মার্টওয়াচে।

এই ঘড়ি দিয়ে ফোন এবং মেসেজ দুটিই করতে পারবেন। ২০টি কন্টাক্ট নম্বর সেভ রাখা যাবে স্মার্টওয়াচে। শিশুরা এতে থ্রিডি গেমসও খেলতে পারবে। এই ঘড়িটি প্রায় সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে। পাশাপাশি ফিটনেসের জন্য এখানে গোলও সেট করা যাবে। শুধু তাই নয়, এই ঘড়ি ওয়াটার রেসিসট্যান্টও। ৫০ মিটার পর্যন্ত পানির নিচেও কিছু হবে এই ঘড়ির। এটি গুগল স্টোর এবং অ্যামাজন থেকে অর্ডার করা যাবে। 

মন্তব্য (০)





image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

  • company_logo