• জাতীয়

রাষ্ট্রপতি চারদিনের সফরে পাবনায় যাচ্ছেন ৯ জুন

  • জাতীয়

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পু চারদিনের সফরে আগামী ৯ জুন রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউজে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকুরীজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

 এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন।

১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র শহরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চলছে। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন নেতাকর্মীরা। এর আগের কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশকিছু কাজের ঘোষণা দিয়েছিলেন। সেগুলো বাস্তবায়নের পথে। এ সফরেও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ঘোষণার আশা করছেন পাবনাবাসী।

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি বলেন, পাবনার কৃতি সন্তান দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন এটা আমাদের জন্য বিরাট পাওয়া। জেলার জন্যও গৌরবের। তিনি নিজ জেলায় চতুর্থবারের সফরে পাবনার  ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। আমরা তাঁর সান্নিধ্যে যাবো। ব্যবসায়ীরা আলাপ-আলোচনা করবেন। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তাঁর চতুর্থবারের মত নিজ জেলা পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

উল্লেখ্য, এর আগে তৃতীয়বারের মতো গত ১৫ জানুয়ারি চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির স্মৃতিবিজড়িত লক্ষী মিষ্টান্ন ভাণ্ডার, প্যারাডাইস সুইটস এন্ড মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন করেন। পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। 

এছাড়া গত বছরের ১৫ মে প্রথমবারের মতো এবং ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি। 

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo