ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় রিমালের কারণে ৯টি কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের (কৃষিগুচ্ছ) ভর্তি আবেদনের সময় ৬ দিন বাড়ানো হয়েছে। কৃষিগুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়, অতি সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণের সময়সীমা ৩০ মে ২০২৪ তারিখের স্থলে ৫ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...
নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

মন্তব্য (০)