• লিড নিউজ
  • জাতীয়

হজ করতে সৌদি আরব এ পর্যন্ত পৌঁছেছেন ৪৮ হাজার বাংলাদেশি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৪৮ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৪৭ হাজার ৯৮৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪ হাজার ২৩৮ জন। এ পর্যন্ত ১২১টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরব গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৮টি, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইট রয়েছে।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে। আগামী ১৬ জুন পবিত্র হজ হতে পারে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo