ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকার কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণি অংশে সকাল সাতটা ১৫ মিনিটের দিকে সমস্যা দেখা দেয়। পরে ৮ টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (২৭ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
জুবায়ের নামে এক যাত্রী বলেন, আমি যখন সকাল ৭টা ২৪ মিনিট স্টেশনে আসি তখন মেট্রোরেল বন্ধ ছিল। এর কিছুক্ষণ আগের থেকেই বন্ধ ছিল বলে শুনেছি।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেক্ট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। সকাল ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান জানান, বৈদ্যুতিক সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কিছু সময় আগে মেট্রোরেল চালু হয়েছে।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)