• লিড নিউজ
  • জাতীয়

ঠাকুরগাঁওয়ে দাম বাড়ল কাঁচা মরিচের!

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দুই দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচ কেজিতে দাম বাড়ল ৪০ টাকা। পণ্যটির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ। রোববার (১৯ মে) ঠাকুরগাঁও আড়ৎতে ঘুরে দেখা যায়, গেলো শুক্রবার দেশিয় কাঁচা মরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও শনিবারে ১১০ তা কেজিতে ৫০ টাকা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কালিবাড়ি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মোকছেদ আলী বলেন, গেলো শুক্রবার কাঁচামরিচ ৫০ টাকা কেজি দরে কিনেছি। আজ (রোববার) হাটবার সেই কাঁচা মরিচ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় আমি ৫০ টাকা দিয়ে হাপ কেজি নিলাম।  

কারিবাড়ি বাজারের কাঁচামরিচ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, টানা কয়েক সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহ গেলো। আর এখন তো কাঁচা মরিচের উৎপাদন কমে যাবে। কারণ কাঁচা মরিচের সিজেন শেষের দিকে চলে আসছে। তাই কৃষকেরা কাঁচা মরিচগুলো শুকিয়ে শুকনা মরিচ তৈরি করায় বাজারে সরবরাহ কমে গেছে। 

একারণে ঠাকুরগাঁও রোড,আড়ৎ,কালিবাড়ি বিভিন্ন স্থানের মোকামগুলোতেই দাম বেশি। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি। আজ সকালে আমি আড়ৎ বাজার থেকে কাঁচা মরিচ ৯৫ টাকা কেজি দরে কিনে ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে মনে প্রায় দুই এক কেজি নষ্ট হয়ে যায়।

মন্তব্য (০)





image

সারা দেশে লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎ মন্ত্রী

নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির ও কয়লাসংকটের কারণে দুটি বড় বিদ্য...

image

‎অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর...

image

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে...

image

‎তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে সম্ভ্যবতা জরিপ দ্রুত ...

নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্...

image

‎বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্য...

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগ...

  • company_logo