ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ রোববার। এর মাধ্যমে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে। আজ সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি তুলে দেবেন।
এর পর দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলের বিস্তারিত তুলে ধরবেন তিনি। তখন থেকেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, যে কোনো মোবাইল ফোনের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।
এসএমএসের মাধ্যমে ফল জানতে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা।
জানা যায়, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)