• লাইফস্টাইল

তীব্র তাপদাহে শরীর সুস্থ থাকবে যে সকল পুষ্টিকর খাবার

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

 লাইফস্টাইল ডেস্ক: গরমে শরীরে পানির পরিমাণ কমে যায়। খাবারেও রুচি থাকে না। এই অবস্থায় শরীরে পুষ্টির অভাব হতে পারে। আবার পুষ্টির অভাব হলে শরীর দুর্বল হয়ে যায় ও নানা রোগের ঝুঁকি বাড়ে। শরীরে নানান পুষ্টি উপাদানের অভাব ঘটে। এই তালিকায় একদিকে যেমন আছে বেশ কয়েকটি ভিটামিন, তেমনই অন্যদিকে আছে কয়েকটি খনিজ পদার্থ। 

ভিটামিন সি
গরমে শরীর নিস্তেজ হয়ে পরে। এ সময় নানান রোগ হতে পারে। সেসব রোগ মোকাবিলা করে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে কোনো সাইট্রাস ফল এর সমৃদ্ধ উৎস। যেমন নানা ধরনের লেবু, ব্রোকলি, পেঁপে, স্ট্রবেরি, টমেটো, আলু ইত্যাদি।

পটাশিয়াম
পটাশিয়াম শরীরের একটি জরুরি ইলেক্ট্রোলাইট। এটি একদিকে যেমন জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অন্যদিকে হার্টের স্বাস্থ্যও নিয়ন্ত্রণে রাখে। তাই পটাশিয়াম এই সময় না হলেই নয়। কলা পটাশিয়ামে ভরপুর। তবে এটি ছাড়াও পাতে রাখা যেতে পারে খেজুর, কিসমিসের মতো শুকনো ফল, অ্যাভোকাডো, ব্রোকলি, ডাল, বিনসজাতীয় খাবার।

প্রোটিন
প্রোটিন শরীরের নতুন কোষ গঠনে সাহায্য করে। তাই এটি না থাকলে শরীর দুর্বল হবেই। এটি কোষের পাশাপাশি পেশি, হাড় ও হরমোনের মূল উপাদান। প্রোটিনের সেরা উৎস মাছ, মাংস, ডিম, বিনস ও ডালজাতীয় খাবার। তবে গরমে প্রাণীজ প্রোটিন খেলে শরীর গরম হতে পারে। বাড়তে পারে অস্বস্তি। তাই পাতে উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডালজাতীয় খাবার রাখতে পারেন।

জিঙ্ক
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক। এছাড়া ডিএনএ গঠনে লাগে, ক্ষত সারায়, সংক্রমণ আটকায়। তাই জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে শরীর না পেলে রোগের ঝুঁকি বেড়ে যায়। কুমড়ার বীজসহ বিভিন্ন বীজে জিঙ্ক বেশি থাকে। এছাড়া বিভিন্ন ধরনের বাদাম, দই, শস্যে ভরপুর জিঙ্ক থাকে।

মন্তব্য (০)





image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

১

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

২

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৩

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৪

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

image

দাঁতের এনামেল ক্ষয় ঠেকাতে যা করবেন

৫

নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...

  • company_logo