প্রতীকী ছবি
অনলাইন ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জঙ্গল থেকে জিসান আহমেদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৬টায় জাবির শহিদ সালাম-বরকত হলসংলগ্ন জঙ্গলে ওই যুবকের লাশ ঝুলতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
জিসান বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। তার বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগানসংলগ্ন এলাকায় থাকতেন।
কয়েকজন জানান, জিসান সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বাড়িতে বেশ কিছু গরু পালন করত। রোববার তার মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ফাঁস নিতে পারেন।
আশুলিয়া থানার এসআই জিএম আসলাম উজ্জামান জানান, ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)